প্রতিষ্ঠা: 1999

ফোন: +8801819506841

ঠিকানা: হিছাছরা, ছাগলনাইয়া, ফেনী

স্বাগতম



দারুসসালাম মাদরাসা

গ্রামঃ হিছাছরা, ছাগলনাইয়া পৌরসভা, উপজেলাঃ ছাগলনাইয়া, জেলাঃ ফেনী।
প্রতিষ্ঠাকালঃ ১৯৯৯ খ্রিঃ
"ইসলামী ও আধুনিক শিক্ষা সমম্বিত একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান" 


 "সন্তানকে দ্বীনি শিক্ষা দিন, দুনিয়া-আখেরাতে সফল হোন"

দারুসসালাম মাদরাসা ফেনী জেলাধীন ছাগলনাইয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের হিছাছরা গ্রামে প্রতিষ্ঠিত একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এলাকার দ্বীনদার মুসলমানদের সহযোগিতায় ১৯৯৯ সালে এই মাদ্রাসার সূচনা হয়। নূরাণী শিশু জামায়াত থেকে এর পাঠদান শুরু হলেও বর্তমানে ইবতেদায়ী ৫ম জামায়াত পর্যন্ত ছয়টি শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে।                               


মাদ্রাসার পূরাতন ভবনের ছবি


মাদরাসায় বর্তমানে প্রায় ২০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নূরাণী প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ ৬জন শিক্ষক কর্মরত রয়েছেন। এখানে ইসলামের বুনিয়াদী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার সমান সুযোগ লাভ করছে। আল্লাহ তা'য়ালা এই দ্বীনি প্রতিষ্ঠানকে এই এলাকার হেদায়াতের মারকাজ হিসাবে কবুল করুন। যারা প্রতিষ্ঠান পরিচালনায় সহযোগিতা করে চলেছেন সবাইর খেদমত কবুল করুন। 


  মাদ্রাসার বৈশিষ্ট্যঃ 

vসুন্নাতের অনুসারী একঝাঁক তালেবে ইলম তৈরির নিরলস প্রচেষ্টা।
vনূরাণী প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান
vসুন্দর, মনোরমস্বাস্থ্যকর পরিবেশে অবস্থান
vসিসি ক্যমেরার মাধ্যমে সার্বক্ষণিক শিক্ষা কার্যক্রম নিয়ন্ত্রণ
vদ্বীনি শিক্ষার গুরুত্বের পাশাপাশি আধুনিক শিক্ষার সমম্বয় সাধন।
vবিষয় ভিত্তিক পাঠ পরিকল্পনা অনুস্বরণে পাঠদান
vপ্রাত্যহিক ডায়েরির ব্যবহার ও শ্রেণিকক্ষে পাঠ সম্পন্ন করণ
vমাসিক পাঠ মূল্যায়ন ও ত্রৈমাসিক পরীক্ষা গ্রহণ। 
vনিয়মিত এসেম্বলী, শরীর চর্চা ও খেলাধুলার ব্যবস্থা
vসাপ্তাহিক জলসার মাধ্যমে কো-কারিকুলাম এক্টিভিটি অনুশীলন
vএতিম, দরিদ্র, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা প্রদান।
vঅভিভাবকদের পরীক্ষার উত্তরপত্র প্রদর্শন করে শিক্ষার্থীর সমস্যা নিরুপণ ও সমাধান।
vএতীম, দরিদ্র মেধাবীদের বিশেষ সুবিধাপ্রদান

 আল্লাহর অশেষ মেহেরবানীতে অতি অল্প সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানের সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছে। আল্লাহ্‌ তা'য়ালা যেন এই মাদ্রাসাকে অত্র এলাকার মানুষের নাজাতের অসিলা বানিয়ে দেন। আমিন। 

This is a product of Biddaloy.com